| RECENT ACTIVITIES |
|---|
| View All |
| Sept. 20, 2012, 12:57 a.m. bengali.boy updated the blog: Teletalk 3G: It will take BDT 2 to watch T.V on phone and less than BDT 2 for video call View |
| Sept. 20, 2012, 12:57 a.m. bengali.boy created a blog: Teletalk 3G: It will take BDT 2 to watch T.V on phone and less than BDT 2 for video call and gained 5 points View |
Teletalk 3G: It will take BDT 2 to watch T.V on phone and less than BDT 2 for video call
Posted by bengali.boy
on on Sept. 20, 2012, 12:57 a.m.
|
|---|
|
দুই টাকায় দেখা যাবে টেলিভিশন, ভিডিও কলের খরচ আরো কম; ১৪ অক্টোবর টেলিটকের থ্রি-জি’র উদ্বোধন :)
তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি (থ্রি-জি) চালু হলে মোবাইল হ্যান্ডসেটে ইন্টারনেটের গতি বাড়বে অন্তত দশগুণ। এখন যে কাজ করতে দশ মিনিট লাগে তখন সেটি হবে এক মিনিটে। আর মোবাইল ফোনেই দেখা যাবে টেলিভিশন। প্রতি মিনিটে খরচ হবে দুই টাকা। আর যিনি মোবাইলে ফোন করেছেন ত ার ছবিও দেখা যাবে, জানা যাবে তার অবস্থান। একে বলা হচ্ছে ভিডিও কল। এর খরচ পড়বে দুই টাকারও কম। টেলিটকের থ্রি-জির সব সার্ভিসেই ১০ সেকেন্ড পালস সুবিধা থাকবে। তবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশেই চলবে থ্রি-জির সব কার্যক্রম। এই প্রযুক্তির মাধ্যমেই ঘরে বসেই সম্পদের নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে। শহরের সব সড়কের গাড়ির গতিবিধি দেখে অনাকাঙ্খিত জ্যাম নিয়ন্ত্রণও করতে পারবে পুলিশ। আগামী ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী টেলিটকের থ্রি-জি প্রযুক্তির উদ্বোধন করবেন। গত বৃহস্পতিবার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমান ইত্তেফাককে বলেন, আগামী সপ্তাহেই তারা পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবেন। ইতিমধ্যে রাজধানীতে প্রায় একশ’ বিটিএস (base transceiver station—BTS) বসানো হয়েছে। আর ১৪ অক্টোবর প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরের সপ্তাহেই সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। প্রাথমিকভাবে ঢাকা শহরের ৪ লাখ গ্রাহক এই থ্রি-জি সুবিধা পাবেন। এ বছরের শেষ নাগাদ চট্টগ্রামে চালু করা হবে থ্রি-জি। থ্রি-জি’তে কোন কল ড্রাপ থাকবে না উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই সব ব্যবহার উপযোগী হবে।
থ্রি-জি মোবাইল প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য পরিবহন সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধ্যমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেয়া সম্ভব। প্রাথমিকভাবে টেলিটক যে কলের যে হার নির্ধারণ করেছে তাতে ভয়েস কলের (শুধু কথা বলা) রেট এখন যা আছে থ্রি-জি’তেও তাই থাকবে। অন্যান্য সুবিধার জন্য যে বিল ঠিক করা হচ্ছে তা পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলংকার চেয়ে কম হচ্ছে বলে নিশ্চিত করেছেন মুজিবুর রহমান। আর পাকিস্তানে এখনও থ্রি-জি কার্যক্রম শুরু হয়নি।
বর্তমানে ভারতে মোবাইলে টেলিভিশন দেখতে মিনিটে দুই রুপি খরচ করতে হয়। বাংলাদেশেও তাই দুই টাকার কম রাখা হবে টেলিভিশন দেখতে। তবে অপাতত বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোই দেখা যাবে মোবাইল ফোনে। বাইরের চ্যানেলগুলো এখনও অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। তবে এখানে ১০ সেকেন্ড পালস থাকবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিটিআরসি যেভাবে বলবে তারা সেভাবেই করবেন।
টেলিটকের একটি সূত্র জানায়, ভিডিও কলের রেটও দেড় টাকা থেকে দুই টাকার মধ্যে নির্ধারণ করা হচ্ছে। এখানে ১০ সেকেন্ড পালস সুবিধাও থাকবে। আর ভিডিও কনফারেন্সের রেটও হবে ভিডিও কলের চেয়ে কয়েক পয়সা বেশী। ইন্টারনেটের বিল কেমন হবে এমন প্রশ্নের জবাবে টেলিটকের এমডি বলেন, বেসরকারি মোবাইল ফোন অপারেটররা ইন্টারনেটের জন্য বাজারে যে ধরনের প্যাকেজ চালু রেখেছে তার চেয়ে কম হবে টেলিটকের ইন্টারনেট প্যাকেজ।
গ্রাহকদের থ্রি-জি’র জন্য আলাদা সীম দেয়া হবে জানিয়ে তিনি বলেন, বর্তমানে প্রচলিত টু-জি সীম পরিবর্তন করে থ্রি-জি সীম সরবরাহ করা হবে। এই সীমে একই সাথে টু-জি ও থ্রি-জি সেবা পাবেন গ্রাহকরা। টেলিটকের বর্তমান গ্রাহকরা গ্রাভিটি ক্লাবে যোগ দিয়ে বিনা পয়সায় থ্রি-জি সীম পেতে পারেন। আর যারা নতুন কিনবেন তারা এক হাজার থেকে ১২০০ টাকা দিলেই কিনতে পারবেন। তবে ৪ লাখের বেশী সীম দেয়া হবে না।
টেলিটকের একটি সূত্র জানিয়েছে, থ্রি-জি সেবা গ্রহণ উপযোগী বিশেষায়িত মোবাইল ফোনের সেটের জন্য এরই মধ্যে সিম্ফোনি টেলিটকের সঙ্গে যোগাযোগ করেছে। বিশেষ প্যাকেজের জন্য টেলিটককে ৮০ ডলারে সেট দিতে পারবেন বলেও জানিয়েছে তারা। টেলিটক এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু না বললেও সেটের মূল্য ৫০ ডলারের মধ্যে নিয়ে আসার জন্য বলেছে। মুজিবুর রহমান বলেন, ৫ হাজার টাকার মধ্যে থ্রি-জি সেট যাতে গ্রাহকরা পান সে ব্যবস্থা তারা করছেন। দুই-এক দিনের মধ্যে টেলিটকের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে বাজারে থাকা কত টাকা মূল্যের কোন সেটে থ্রি-জি সুবিধা পাওয়া যাবে।
নকিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে দেশে অন্তত ১৫ লাখ নোকিয়ার হ্যান্ডসেট রয়েছে যা দিয়ে থ্রি-জি সেবা পাওয়া সম্ভব। এছাড়া থ্রি-জি সেবা পাওয়া সম্ভব অন্য ব্যান্ডের মোবাইল সেটও বাজারে রয়েছে। তবে এসব সেটের মূল্য খানিকটা চড়া বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। |
|
You are not a follower Follow? |
| Tags: |